• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত রুমান

দিনকাল বিডি / ২২৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি :

“মানুষ-মানুষের জন্য, জীবন-জীবনের জন্য, একটু সহানুভূতির জন্য ক্যান্সারে আক্রান্ত ছেলে রুমান(২৩)কে আর্থিক সহায়তা দিয়ে বাঁচাতে আকুতি জানিয়েছেন তার বিধবা মাতা। রুমান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের গরুহাটির নদীর পাড়ের বাসিন্দা এবং মৃত আব্দুল বারিকের ছেলে।

৩ ভাই, ২ বোনের মধ্যে রুমান সবার ছোট। সহায়- সম্বল ও ভিটেমাটি ছাড়া রুমানের দিনমজুর বাবা আব্দুল বারিক গত ৭/৮ বছর আগে মারা গেছেন। রুমানের বিধবা মাতা অন্যের বাড়ীতে ঝিয়ের কাজের পাশাপাশি শ্রমিকেরও কাজ করেন। গত ৬/৭ মাস আগে রুমানের শারীরিক সমস্যা দেখা দিলে তার বিধবা মাতা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেয়। এতে কয়েকদিন কোনমতে স্বাভাবিক থাকলেও পরে আরো শরীর খারাপ হলে পূণরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানেও কোন কাজ না হলে রুমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রুমানের প্রতিবেশীদের সহযোগিতায় রুমানকে নিয়ে তার বিধবা মাতা ময়মনসিংহে নিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ) অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের নিকট চিকিৎসা নেন। তিনি যাবতীয় পরীক্ষা নিরিক্ষা শেষে রুমানের শরীরের তিন স্থানে ক্যান্সারের নমুনা নিশ্চিত হয়ে তাকে দ্রুত থেরাপি দিতে ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যয়বহুল এই থেরাপি দেয়ার টাকা না থাকায় রুমানের বিধবা মাতা রুমানকে নিয়ে বাড়ি ফিরে আসেন। থেরাপি না দিয়ে বাড়িতে আসার পর যতই দিন যাচ্ছে, রুমানের শারীরিক অবস্থা ততই খারাপ হচ্ছে।

এমতাবস্থায় রুমানকে বাঁচাতে তার সহায়-সম্বল ও ভিটেমাটিহীন বিধবা মাতা সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন। আপনার দেয়া অর্থে বেঁচে যেতে পারে একজন টকবগে যুবক।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ) অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, রুমানকে যতদ্রুত সম্ভব থেপারি দিয়ে নিয়ন্ত্রনে রাখা দরকার। সময়মতো থেরাপি দিতে না পারলে তার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে।

এ অবস্থায় শারীরিক ও মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে রুমান ও তার বিধবা মাতা। যদি কোন সহৃদয়বান, অর্থবান ও বিত্তবান রুমানকে আর্থিক সহায়তা করতে রুমানের পানসোনাল বিকাশ নম্বরে -০১৯০৯-৯০৫৮৮৯ যোগাযোগ করতে রুমানের বিধবা মাতা সকলকে অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category