• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আলীবাবা থিম পার্কে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি

দিনকাল বিডি / ২৬৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী বেষ্টিত তারাপুর ইউনিয়নে খোদ্দার চরে গড়ে উঠা আলীবাবা থিম পার্ক পরিদর্শন করেছেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। গত শনিবার বিকালে মন্ত্রী টিপু মুনশি তাঁর পরিবারসহ আলীবাবা থিম পার্ক পরিদর্শন করেন। এ সময় রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলীবাবা পার্কের ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ মন্ত্রী টিপু মুনশিসহ তাঁর সফর সঙ্গীদেরকে পার্কের দিক সমূহ ঘুরে ফিরে দেখান। উপস্থিত গণমাধ্যমে কর্মীদেরকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, আলীবাবা থিম পার্কটি চরবাসির উন্নয়নের সোপান হিসেবে কাজ করবে। পার্কটি প্রসার বৃদ্ধি পেলে হাজারও বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পার্কটির যোগাযোগ ব্যবস্থার জন্য যা যা করা প্রয়োজন পর্যায়ক্রমে তা করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category