• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইউএনও মুস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে ৪১৯পরিবার পেলেন ৩০ কেজি করে ওএমএস চাল

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাট সদর উপজেলার মেসার্স সাইফুল ট্রেডার্সের আওতায় শনিবার (১৮ অক্টোবর) দুপুরে খাদ্য নিরাপত্তা (ওএমএস) কার্যক্রমের মাধ্যমে ৪১৯ পরিবার এর মধ্যে চাল বিতরণ করা হয়।

তবে, বিতরণকালে অভিযোগ ওঠে যে প্রত্যেকে নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি ৫০০ গ্রাম করে চাল পাচ্ছেন। বিষয়টি দ্রুত জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি পরিদর্শন করেন। সেখানে দেখাযায় শনিবার সরকারী বন্ধের দিন চালবিতরনের কোন তারিখ নাই তা সত্বেও মেসার্স সাইফুল ট্রেডার্সের চাল বিতরন করছে তবে মাষ্টারোলে স্বাক্ষর দেখানো হয়েছে ২০ অক্টোবর রবিবার । সেখানে ও রয়েছে তনঞ্চকতা । এলাকাবাসী বলছেন বন্ধেরদিন এ ধরনের চাল বিতরন করলে প্রশাসনের নজর থেকে রক্ষা পাওয়া যায়।

এ বিষয়েবাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, সাইফুল ট্রেডার্সের অনিয়মের তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। দেখি প্রত্যেক উপকারভোগীকে ১ কেজি ৫০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীকে প্রাথমিক ভাবে সতর্ক করেছি। যাদের কম দেওয়া হয়েছিল, তাদের ডেকে এনে বাকি চাল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।

উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে ৪১৯ জন উপকারভোগী তাদের প্রাপ্য পূর্ণ ৩০ কেজি চাল পেয়েছেন। এলাকাবাসী ও উপকারভোগীরা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category