• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ইসলামপুরের বুক চিরে বয়ে যাওয়া দশআনী নদী এখন প্রায় পানিশূন্য

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোঃ মনির হোসেন জামালপুর প্রতিনিধি:
এক সময়ের প্রমত্তা স্রোতধারায় মুখরিত জামালপুরের ঐতিহ্যবাহী দশআনী নদী আজ পানিশূন্যতার কবলে পড়ে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। যে নদী একসময় এলাকার কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-চলাচলের প্রাণ ছিল, সেই নদীর বুকে এখন অধিকাংশ সময় জেগে থাকে বালুচর। নাব্যতা সংকট, পলি জমা এবং দীর্ঘদিন খনন না হওয়ায় নদীটি ধীরে ধীরে হারাচ্ছে তার স্বাভাবিক অস্তিত্ব।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে নদীতে প্রচুর পানি থাকত এবং সারা বছরই কমবেশি পানি প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে বর্ষা ছাড়া বছরের অধিকাংশ সময় নদীর বুকে বালুচর জেগে ওঠে। অনেক স্থানে নদীটি প্রায় শুকিয়ে গেছে। ফলে মাছের উৎপাদন কমে গেছে এবং নদী কেন্দ্রিক জীবিকা নির্বাহ করা অনেক মানুষ বিপাকে পড়েছেন।

জানা গেছে, দশআনী নদী ব্রহ্মপুত্র অববাহিকার একটি গুরুত্বপূর্ণ শাখা নদী। এটি জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকা দিয়ে প্রবাহিত হয়ে ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে এবং পরে এর পানি ব্রহ্মপুত্র ও যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমা, অবৈধ দখল এবং দীর্ঘদিন খনন না হওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় নদীর জমি দখল করে চাষাবাদ ও স্থাপনা নির্মাণের ঘটনাও ঘটছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত দশআনী নদী খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা হলে আবারও নদীটি প্রাণ ফিরে পেতে পারে। পাশাপাশি নদী দখল ও ভরাট বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category