• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ইসলামপুরে যুবদল নেতার উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের উদ্যোগে প্রায় ৪০০ জন গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে ইসলামপুর উপজেলার আইরমারী এলাকায় যুবদলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় পোশাক ও খাদ্যসামগ্রী গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করেন যুবদল নেতা আব্দুল কুদ্দুস খান। বিতরণ কার্যক্রমে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্যে আব্দুল কুদ্দুস খান বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ঈদের আনন্দ যেন শুধু সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্যই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা যদি সুযোগ দেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।

তিনি আরও বলেন, মানবিক সমাজ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে এলে অনেক মানুষের কষ্ট লাঘব করা সম্ভব।

বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম ছানিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category