জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তরুণ সমাজসেবক মো. নুর নবী শেখ। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
নির্বাচনী প্রচারণার পোস্টারে নিজের বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন নুর নবী শেখ। এর মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করা, যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এলাকার রাস্তাঘাট, ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন।
এ ছাড়া সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পোস্টারে নিজেকে তরুণ সমাজসেবক ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে উল্লেখ করে এলাকার মানুষের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন।
নুর নবী শেখের নির্বাচনী প্রচারণায় একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত চরগোয়ালিনী ইউনিয়ন গড়ার প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে।