• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ চত্বরে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ই নভেম্বর) সকাল ৯টায় এই ক্যাম্পটি শুরু হয়। ​ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজটির অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, গ্রীষ্ম বা শীতের তীব্রতা কিংবা অর্থাভাবে যারা চোখের সাধারণ চিকিৎসা বা ছানি অপারেশন করাতে পারছেন না, আমাদের এলাকার এমন দুস্থ ও অসহায় মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমটিবি ফাউন্ডেশন, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। ​এমটিবি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, নওগাঁ-এর সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় এই ক্যাম্পটি পরিচালিত হয়। এছাড়া ক্যাম্পে আগত রোগীদের সেবায় বিশেষ সংযোজন হিসেবে ব্র্যাকের সহায়তায় যক্ষ্মা রোগী শনাক্তের জন্য কফ টেস্টের ব্যবস্থা করা হয়। ​ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিল প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র, প্রজন্ম পাঠাগার, প্রজন্মের মেলা, প্রশিপ, রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স। এছাড়া অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে প্রজন্মের আলো, প্রজন্ম টিভি ও প্রগতিশীল শিক্ষা পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category