• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ঈদকে সামনে রেখে পার্বতীপুর রেলওয়ে জংশনে নিরাপত্তা ব্যবস্হা জোরদার

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে বিশেষ করে সাচ্ছন্দ্যে চলাচল ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষে দেশের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুরে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে। সেই সাথে ট্রেন গুলোতে পুলিশি নজর দারী বাড়ানো হয়েছে। অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করছেন রেলওয়ে পুলিশ। সব মিলিয়ে পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।

জানা গেছে, রেলওয়ের গুরুত্বপূর্ণ স্হাপনা,স্টেশন ও জংশনে পবিত্র রমজান ও ঈদকে ঘিরে কিছু কিছু অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। যেমন,চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকার বিস্তার, ভেজাল খাদ্য বিক্রি,টিকেট কালোবাজারী, অনলাইন প্রতারণা ইত্যাদি। এই সব অপরাধ ও অপরাধীদের দমনে এ সময় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারেও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাত্রী চলাচল নিশ্চিত করতে পার্বতীপুর রেলওয়ে জংশনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বাড়ানো হয়েছে তদারকি ও নজরদারী। জংশনে ও ট্রেনে সন্দেহ ভাজনদের তল্লাশী করা হচ্ছে। চলছে অপরাধ দমন অভিযান। সব মিলিয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ বেশ তৎপর। পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর মোঃ সাজিদ হোসেন জানান,গত বেশ কয়েক মাস ধরে পার্বতীপুর রেলওয়ে জংশনে স্হাপিত সিসি ক্যামেরা অচল হয়ে পড়ায় অপরাধীদের সনাক্ত করতে ও ধরতে পুলিশ কে বেশ বেগ পেতে হচ্ছে।

এ ব্যাপারে কথা হয় পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম এর সাথে তিনি বলেন,ঈদকে সামনে রেখে ও পবিত্র এই রোজার মাসে অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জংশন ও ট্রেনে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত। অপরাধ দমনে পুলিশি অভিযান, তল্লাশী ও নজরদারী অব্যাহত রয়েছে। বিশেষ করে যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন,দয়া করে সাবধানতা অবলম্বন করুন এবং নিরাপদ থাকুন। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সর্বদা আপনার নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category