• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঈশ্বরগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৫

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত হয়েছে আরো ৫ জন। সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ্বরগঞ্জ গামী সিএনজি ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া মরাখলা এলাকায় আসা মাত্রই ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা ৬ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আরো ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দূর্ঘটনায় নিহতের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত ডামেস আলীর ছেলে ফজলুর রহমান (৫৫)। আহত ৫ জন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার ভাইদগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মীনার (৪৫), কাকনহাটি গ্রামের মাহবুব মিয়ার ছেলে ইমন (২৮) কাজির বলসা গ্রামের কাজি আব্দুল মতিনের ছেলে কাজি মুকুল (৪৮) ময়মনসিংহ সদরের রুহুল আমিনের ছেলে জহির (৩৭), গাজিপুর জেলা সদরের বড়বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে সাব্বির আহম্মেদ (২৮)

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category