• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ঈশ্বরগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাঁশঝাড়ে লুকিয়ে থাকা যুবককে আমেরিকান পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছিনতাইকৃত ইজিবাইকসহ চক্রের সদস্য এক যুবককে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। গত (১২ মার্চ) বুধবার রাত ১ টার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান গ্রামে বাঁশঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চরখিদিরপুর গ্রামের ওয়াসিম আকরাম খান (৪০)।

সে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে তিনজন নেত্রকোনার কেন্দুয়া থানাধীন মরিচপুর হতে তোফায়েল আহমেদ নামে এক চালকের ইজিবাইক ভাড়া নিয়ে ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি এলাকায় আসেন। পরে ইজিবাইকটি তাদের নিয়ে আঠারোবাড়ি মেইনরোড হতে গাবরকালিয়ান গ্রামে যাওয়ার পথে প্রবেশ করে। একপর্যায়ে তিনযাত্রী ইজিবাইকটি ছিনতাই করতে উদ্যত হয়।

এতে ইজিবাইক বাধা দিলে যাত্রীদের মধ্যে একজন তাকে পিস্তল ঠেকিয়ে প্রাণের মারার ভয় দেখিয়ে জোরপূর্বক ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। চালক দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী ইটভাটার সামনে গিয়ে চিৎকার করতে থাকলে আশপাশে থাকা শ্রমিক ও সাধারণ জনগণ এগিয়ে আসে এবং পুলিশকে জানায়। এ সময় টহলরত ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি ফাঁড়ি পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের একটি টিম সেখানে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকা ঘেরাও করে।

পরে বাঁশঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় ওয়াসিম আকরাম খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওয়াসিম আকরাম খান নামে এক যুবকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার নামে কেন্দুয়া ও ঈশ্বরগঞ্জ থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দশটি মামলা রয়েছে। তার অপর সহযোগীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category