• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উদ্বোধন হলো ১০ দিনব্যাপী উলিপুর বৈশাখী মেল

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১০ দিনব্যাপী ২১তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপান্থ’র আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা, তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপান্থের সভাপতি মঞ্জুরুল সরদার বাবু, আওয়ামীলীগ নেতা নিমাই কুমার সিংহ প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপান্থ’র সাধারণ সম্পাদক বাবু দেব জানান, ১০ দিন বৈশাখী মেলায় থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সন্ধ্যায় জারি-সারি, ভাওয়াইয়া ও পল্লীগীতির আসর। এছাড়া শিশুদের চিত্তবিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন খেলাধুলার বিভিন্ন উপকরন রয়েছে। মেলায় ২৫টি রকমারি স্টল স্থান পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category