• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ মার্চ) বিকালে হোকডাঙা পাকাবাধাঁ মসজিদ সংলগ্ন নদীর ঘাট থেকে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা পাকাবাধাঁ মসজিদ সংলগ্ন নদীর ঘাট এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহটির শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্নসহ কোমড়ের অংশ ইট দিয়ে বাঁধা ছিল বলে তারা জানান। এ সময় মরদেহটির পড়নে জিন্সের প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জি ছিল। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে নিহত ওই যুবকের মরদেহ কয়েকদিন থেকে পানিতে থাকায় তার শরীরের বিভিন্ন অংশ বিকৃত আকার ধারন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category