• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে বাঁচতে চায় শিশু শিক্ষার্থী আছিয়া, বিত্তবানদের কাছে সাহায্যের প্রার্থনা

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মাত্র ৭ বছর বয়সের ছোট শিশু আছিয়া আক্তার। মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী। এই বয়সে যার স্কুলে যাবার কথা, বাড়ির সবার সাথে খেলাধুলা করার কথা। কিন্তু এখন বেশিরভাগ সময় কাটছে তার বিছানায়। প্রাণচঞ্চল ফুটফুটে এই শিশু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তার হার্টে ছিদ্র রয়েছে। তাকে প্রতি মাসে নিয়মিত ঔষধপত্র দিতে হয়। জন্মের পর থেকেই শিশু আছিয়ার চিকিৎসার খরচ চালাতে গিয়ে সর্বস্বান্ত দরিদ্র দিনমজুর বাবা মো. শাহীন আলম।

শিশু শিক্ষার্থী মোছা. আছিয়া আক্তার উলিপুর উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের মো. শাহীন আলমের পুত্র। অর্থের অভাবে দরিদ্র পরিবারের শিশুটির চিকিৎসা এখন বন্ধের উপক্রম। মেয়ের হার্টের চিকিৎসা চালানোর কোন কিছু নেই এই হতভাগ্য বাবার। আছিয়াকে নিয়ে কাটছে নির্ঘুম রাত।চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। তাই দরিদ্র বাবার পক্ষে চিকিৎসার এত ব্যয়বহন করা একেবারেই অসম্ভব।

জানা গেছে, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয় শিশু আছিয়াকে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটির হার্টের ছিদ্র ধরা পড়ে। আছিয়ার বাবা শাহীন আলম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি দিনমজুর কোনরকমে সংসার চালাই, আপনারা আমার মেয়েকে বাঁচান।
কান্না জড়িত কন্ঠে শিশুটির মা জানান, আমার
অবুঝ শিশুটার জন্য একটু সাহায্য করুন। এরপর কান্নায় ভেঙে পড়েন মা। শিশুটির চিকিৎসার খরচ জোগাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের সহায়তা চেয়েছেন তিনি।

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম মেধাবী শিশু শিক্ষার্থী আছিয়াকে বাঁচাতে সমাজের বিত্তবান সহ সকলকে সহযোগীতা করার অনুরোধ জানান তিনি।
শিশুটিকে সাহায্য পাঠানোর জন্য সরাসরি পরিবারের সাথে যোগাযোগ- ০১৩০৮১০৮৫৩৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category