• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে মায়ের মামলায় ছেলে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পিতা-মাতার ভরণপোষণ আইনে থানায় মামলা করেছেন আজিরন বেওয়া (৭৫) নামের এক মা। শনিবার (১৬ মার্চ) মামলাটি করেন তিনি। মামলার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে তার ছেলে হাফিজুর রহমান(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, কয়েক বছর আগে মারা যান ওই মায়ের স্বামী আব্দুল গফুর। এরপর থেকে ছেলের ওপর নির্ভরশীল তিনি। অথচ, পৌরসভার রামদাস ধনিরাম আদর্শপাড়া গ্রামে বসবাস করলেও তাঁর কোনো খোঁজখবর নেন না ছেলে হাফিজুর রহমান। ভরণপোষণ না দিয়েও জমি লিখে নেন। গত শনিবার পুনরায় জমি লিখে চাইলে মা থানায় এসে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান শনিবার রাতে অভিযান চালিয়ে ধরনীবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় শ্বশুরবাড়ী থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category