• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে যুবদল নেতা হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা হত্যা মামলার আসামি সুলতান আহম্মেদ(৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(৩০ ডিসেম্বর) ভোরে রাজধানী ঢাকা শহরের উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। গ্রেপ্তার সুলতান ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকার জহুরুল হকের ছেলে।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার সুলতান ওই মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেমঘটিত বিরোধ মীমাংসা করতে গিয়ে থানা চত্বরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। এতে আহত হয়ে প্রাণ হারান যুবদল নেতা আশরাফুল আলম। রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের পক্ষের লোকজন ছেলের পক্ষে অবস্থান নেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য তাসভীর উল ইসলামের পক্ষের লোকজন এক ছাত্রদল নেতার পক্ষে অবস্থান নিয়ে সালিশে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তাসভীর উল ইসলামের সমর্থকেরা ক্ষুদ্ধ হয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে আব্দুল খালেকের সমর্থক আমিনুল ইসলামের শুভেচ্ছা হোটেল ভাংচুর করেন। এরপর জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category