• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

উলিপুরে রেলওয়ে স্টেশনের এপ্রোচ রোড ও পার্কিং এরিয়ার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেলওয়ে ট্র্যাক নবায়ন এবং উলিপুর রেলওয়ে স্টেশনের এপ্রোচ রোড ও পার্কিং এরিয়ার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উলিপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে লালমনিরহাট বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রেলওয়ে লালমনিহাট বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেলওয়ে রাজশাহী মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান প্রমূখ।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category