• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া(৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১১ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী নয়ন মিয়া তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী নয়ন মিয়ার নিজবাড়ী থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার(১২ জানুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category