• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ওগাঁর কৃতি সন্তান সাবেক জেলা জজ আফতাব উদ্দিনের ইন্তেকাল: জালালাবাদে শোকের ছায়া

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজ্ঞ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আফতাব উদ্দিন আর নেই। গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল এবং তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুম্মা জালালাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় সমাহিত করা হয়েছে। তার মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
আফতাব উদ্দিন কর্মজীবনে একজন অত্যন্ত ন্যায়নিষ্ঠ ও দক্ষ বিচারক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। বিচার বিভাগে তার দীর্ঘ অভিজ্ঞতা ও সততা তাকে সহকর্মীদের মাঝে অনুকরণীয় করে তুলেছিল। অবসরের পরও তিনি নিজ এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সুসম্পর্ক বজায় রাখতেন এবং স্থানীয় উন্নয়নে নিয়মিত পরামর্শ দিতেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এক শোকবার্তায় তারা বলেন, “আফতাব উদ্দিন ছিলেন আমাদের এলাকার গর্ব। একজন সৎ ও দক্ষ আইনজ্ঞ হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”
মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category