• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামে গত তিনমাসে ১৬৪২ জন গ্রেফতার বিষয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মাদক, জুয়া ও বিভিন্ন মামলাসহ ওয়ারেন্ট মূলে আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

মঙ্গলবার(১১ এপ্রিল) দুপুরে পুলিশ লাইন্স ফোর্সেস মেসে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ গত জানুয়ারি থেকে মার্চ মাসে মাদকের বিরুদ্ধে সদাশয় সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৩৫ টি মাদক মামলায় ২১৭ জন মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু করে এবং ১৭১ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ১৩৫ টি মাদক মামলায় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

জানুয়ারি থেকে মার্চ মাসে মোট উদ্ধারকৃত মাদকের পরিমাণ- ২৪২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২৮,৬৩৬ পিস ইয়াবা, ৬২০ বোতল ফেন্সিডিল, ৩৬৭ বোতল ইস্কাফ, ৫৩.৩১ গ্রাম হেরোইন, ২০০ বোতল বিদেশী মদ ও ১০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, গত মার্চ মাসে প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে অনলাইন ও অফলাইন জুয়ারুদের গ্রেফতার করা হয়। মার্চ মাসে মোট ৫৮ টি জুয়া মামলায় ২৬৫ জনকে গ্রেফতারসহ ২৬৯৪ টি তাসের কার্ড, নগদ অর্থ (২, ৯৮,০১৪ টাকা), মোটরসাইকেল ৫টি, মোবাইল ২০টি, ডাবুর গুটি, প্লাস্টিরের বস্তা উদ্ধার করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ সুত্র জানায়, গত জানুয়ারি থেকে মার্চ মাসে মাদক, জুয়া ও অন্যান্য ২০০টি মামলায় ২০৫ জন, ওয়ারেন্ট মূলে ১৯৯ জন, অন্যান্য ৪৮ জনসহ মোট ৪৫২ জন গ্রেফতার, ফেব্রুয়ারি মাসে মাদক, জুয়া ও অন্যান্য মামলা সহ ২০৯ টি মামলায় ২৩৪ জন, ওয়ারেন্ট মূলে ২৬৮ জন, অন্যান্য ৩৪ জন সহ মোট ৫৩৬ জন গ্রেফতার, মার্চ মাসে মাদক, জুয়া ও অন্যান্য মামলা সহ ২৭৭ টি মামলায় ৪০১ জন, ওয়ারেন্ট মূলে ২০৯ জন, অন্যান্য ৪৪ জন সহ মোট ৬৫৪ জন। গত তিন মাসে সর্বমোট ১৬৪২ জন আসামীকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category