• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুড়িগ্রামে প্রবাসী নারী শ্রমিকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় এক প্রবাসী নারী শ্রমিকের বসত ভিটা এলাকার চিহ্নিত ভূমিদস্যূ ও সন্ত্রাসী কর্তৃক দখল করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ওই নারী।
শুক্রবার সকাল ১০টায় কচাকাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী প্রবাসী নারী শ্রমিক লাভলী বেগম জানান, বাড়ি করার জন্য কয়েক বছর আগে কচাকাটা বাজারের শিবেরহাটে বাড়ি করার জন্য ৯শতক জমি ক্রয় করেন। চারমাস আগে তিনি মরিসাসে চলে গেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাবু মিয়া, জাহাঙ্গীর আলম, সাবু মিয়া, দুলু মিয়া গংগরা জমিটি দখল করে। কয়েকদিন হয় সেখানে তারা বাড়ি নির্মাণের চেষ্টা করছে। এ সংবাদে সে মরিসাস থেকে ফিরে এসে ২৬ মার্চ কচাকাটা থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। তিনি জানান, ইতিমধ্যে তারা একটি ঘর তুলেছে জমিতে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয় তারা। তিনি আরোও জানান, তিনি এখন দুই নাবালক সন্তান, স্বামী এবং বৃদ্ধা মা’কে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কয়েক বছর সৌদিতে শ্রমদিয়ে অর্জিত টাকায় স্থায়ী বসবাসের জন্য ওই জমিটুকু কিনেছিলেন তিনি। ওই জমিতে দুইবছর ছিলেন। পরবর্তিতে চারমাস আগে মরিসাসে যান তিনি। এই সুযোগে জমিটি দখল করে নেয় বাবু মিয়া গংগরা। এর প্রতিকার চান তিনি। এসময় তার স্বামী তারা মিয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category