• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে বিয়ে বাড়ি থেকে কনে নিয়ে ফেরার পথে বাজি ধরে নদীতে ঝাঁপ, নিখোঁজ বরের ভাই

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিয়ে বাড়ি থেকে কনে নিয়ে ফেরার পথে বাজি ধরে সাঁতরিয়ে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে বাবুল মিয়া (২২) নামে বরের ফুফাতো ভাই। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুরের দুধকুমার নদের খেয়া পারাপারের শহিদুলের ঘাট এলাকায়। নিখোঁজ যুবক পাইকের ছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার গ্রামের আনিস আলীর (ছোট গেদা) ছেলে।

জানা গেছে, উপজেলার পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের সাথে বিয়ে হয়। গতকাল রবিবার রাত ১২টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পার হওয়ার জন্য শহিদুলের ঘাটের নৌকায় উঠে সবাই। নৌকাটি মাঝ নদীতে পৌঁছুলে বরের ফুফাত ভাই বাবুল মিয়া অন্যান্য বন্ধুদের সাথে সাঁতরিয়ে নদী পার হবার বাজি ধরেন। বন্ধুদের সাথে ৫০০ টাকা বাজি ধরে মাঝ নদীতে নৌকা থেকে ঝাপ দেয়। কিছুদূর সাঁতরিয়ে যাবার পর স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় বাবুল। রাত থেকেই তার খোঁজ চালায় স্বজনরা। তবে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত নদের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বাবুল মিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নজরুল ইসলাম জানান, সকালে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category