• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা

দিনকাল বিডি / ৫১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ মে, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশু সাইফ ওসমান হাদিকে নদীতে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন যমুনা খাতুন (২২) নামে এক মা। স্থানীয় নৌকার মাঝিরা তাকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে শিশুটি। শিশুটির সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতু উপর এ ঘটনা ঘটে। বর্তমানে ওই মা যমুনা খাতুনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে অবস্থানরত নৌকার মাঝিরা সেতু থেকে এক নারীকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখেন। এ সময় তারা ওই নারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে শিশু হাদির সন্ধান এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন।

শিশুটির বাবা আব্দুল আলীম জানান, তার স্ত্রী-সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা গ্রামে মায়ের বাড়িতে ছিলেন। সেখান থেকে এসে বিকেলে সেতুর ওপর থেকে প্রথমে বাচ্চাকে নদীতে ছুঁড়ে ফেলার পর নিজেও নদীতে ঝাঁপ দেন।

তিনি আরও বলেন, আমার বাচ্চা একটু অসুস্থ ছিল। সন্তানকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করাতে চাচ্ছিলাম, কিন্তু আমার স্ত্রী মায়ের বাড়িতে রেখেই বাচ্চার চিকিৎসা করাতে চাইছিল। এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এ অবস্থায় হঠাৎ করে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি খবর পান তার স্ত্রী শিশু হাদীকে নদীতে ফেলে দিয়েছেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। খবর পেয়ে এরই মধ্যে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল রওনা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, নদী থেকে স্থানীয় লোকজন নারীকে উদ্ধার করেছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ওই নারী কেবল কান্নাকাটি করছেন। এ কারণে তার নামসহ কোনো তথ্যই এখন পর্যন্ত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category