• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

কুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

শাহিন আলম লিটন / ১০৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ মে, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শুকতার মোল্লা (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলার ভারোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকতার মোল্লা কুমারখালী উপজেলা লাহিনী পাড়ার ফটিক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুকতার মোল্লা অটোরিকশাযোগে মেয়ের ননদের বাড়িতে যাচ্ছিলেন। পথে কুমাখালীর ভারোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান তাকে বহনকারী অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় শুকতার নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category