• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় গড়াই নদীর চর থেকে নিখোঁজ ভ্যানচালক রক্তাক্ত অবস্থায় উদ্ধার

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর চর থেকে রক্তাক্ত অবস্থায় এক ভ্যান চালককে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাওতা গ্রমের চর থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ভ্যান চালককের নাম আব্দুর রশিদ প্রামানিক (৬০)।

তিনি মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া গ্রামের মৃত এছের আলী প্রামানিকের ছেলে।

বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ বলছেন, আহত ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। মাথায় আঘাতের চিহৃ রয়েছে। এরফলে তার রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, অচেতন অবস্থায় থাকার কারণে কিছু জানা সম্ভব হয়নি। চিকিৎসা চলছে।

জ্ঞান ফিরলে ঘটনার বিষয়ে জানা সম্ভব হবে। পরিবারের সাথেও কথা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধস্তধস্তির ঘটনার এক পর্যায়ে তার মাথায় আঘাত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category