• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কুষ্টিয়ায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৫ গরু ডাকাতি

দিনকাল বিডি / ৭৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কু‌ষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালী‌ উপ‌জেলায় চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে চালক ও গরুর মালিককে মারধর করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৫টি গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘ‌টে‌ছে।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্ত‌ভোগীরা হ‌লেন- গরুর মা‌লিক ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন চকিঘাটা এলাকার মৃত ইলিয়াস শেখের ছেলে রিপন শেখ (২৯) ও পিকআপ ভ্যানের চালক জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত আবু মোতালেবের ছেলে ফারুক হোসেন (৫২)।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, গরু ব‌্যবসায়ী রিপন শেখ জয়পুরহাট থেকে ৫‌টি গরু কি‌নে এক‌টি পিকআপ ভ্যানে নিজ বা‌ড়ি ফ‌রিদপুরে ফির‌ছিলেন। রাত ১২টার দি‌কে লাহিনীপাড়া এলাকায় ৭ থে‌কে ৮ জন তাদের গাড়ির গতিরোধ করে। গা‌ড়ি থামা‌নোর সঙ্গে স‌ঙ্গে সামনের গ্লাস ভেঙে ফেলে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় গরুর মা‌লিক‌ ও গা‌ড়ির চাল‌ককে মারধর করে তা‌দের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় তারা। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু তাদের ট্রাকে তুলে নেয়। গরুগুলোর মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ জানান, অনলাইনে ভিডিও দে‌খে গরু পছন্দ করে জয়পুরহা‌টে গে‌ছিলাম। সেখান থে‌কে ৫টি গরু ক্রয় ক‌রে ফরিদপুরে নেওয়ার জন্য একটি পিকআপ ভ্যান ভাড়া করি। হেলপার না থাকায় আমি আর চালক দুইজন ছিলাম। ডাকাত দ‌লের হা‌তে দেশীয় অস্ত্র ছিল। দুইটি পিকআপ ভ্যানে তারা গরুগু‌লো নি‌য়ে গে‌ছে। প‌রে আমা‌দের চিৎকার-চেঁচা‌মে‌চি‌তে স্থানীয় জনগণ এসে পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে এক‌টি পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটা কোনো সাজা‌নো ন‌াটক কি না‌ সেটাও মাথায় রে‌খে গরুর মালিক ও পিকআপ ভ্যানের চালক‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে।

এর আগে গত ১৬ ন‌ভেম্বর রাত ১০টার দি‌কে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপ ভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাতদের আঘাতে গরু ব‌্যবসায়ী বাবা-ছেলে ও পিকআপ ভ্যানের চালক আহত হন। ছিনতাই হওয়া গরুগু‌লোর মূ‌ল্য ছিল সা‌ড়ে ৩ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category