কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী রাজারহাট ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ আব্দুল বাতেন (৬২), রাজারহাট ১ নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আইন ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী (৪১), উলিপুর আওয়ামীলীগ সমর্থক মোঃ নাজমুল হুমা রানু (৩৭), ৪ নং রৌমারী ইউনিয়নের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সহোযোগি ও আওয়ামীলীগের দোষর হিসেবে পরিচিত মোঃ রহিম বাদসা রানা, ভূরুঙ্গামারী ৬ নং জয়মনিরহাট ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মোঃ জাহেদুল ইসলাম (৩৬), কুড়িগ্রাম উপজেলা আওয়ামিলীগের সদস্য মোঃ লুৎফর রহমান (৩৪), চিলমারী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম খুশু (৪৮), ফুলবাড়ী ভাঙ্গামোর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া সরকার শাহীন (৪৩), নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মোঃ আলমগীর হোসেন আলম (২৯), নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাইদুল ইসলাম (৪০) ও কচাকটা কেদার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ হোসেন আলী (৩০) সহ মোট ১২ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলা মূলে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন, বিষয়টি নিশ্চিত করে বলেন গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলায় চলমান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ১২ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলা মূলে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান পরিচালনায় সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী।