• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে ফেন্সিডিল ও বিদেশি মদসহ গ্রেফতার ২

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ও ৬৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শঠিবাড়ী নামক স্থানে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাস্তা থেকে কুড়িগ্রাম সদর থানার একতাপাড়া ১নং ওয়ার্ড এলাকার মাদক কারবারি মোঃ হিমন মিয়া (২২)কে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ। অপরদিকে কচাকাটা থানা পুলিশের একটি টিম বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মাদক কারবারি মোঃ জাহিদুল ইসলাম (৪২)কে ৬৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category