• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শনে পুলিশ সুপার

দিনকাল বিডি / ২৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

বুধবার(১৯ অক্টোবর) সকালে জেলা পুলিশের উদ্যোগে যানবাহন চলাচলে সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সচেতনতামূলক কার্যক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, প্যানেল মেয়র মোঃ তোতা মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, টিআই মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সফি খান সহ বিভিন্ন শ্রেণী পেশার ড্রাইভার, মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রাম শহরকে কিভাবে অধিকতর সুন্দর শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ করা যায়, সে বিষয়ে বিভিন্ন জনের মতামত নেয়া হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় আলোকিত কুড়িগ্রাম আরো প্রত্যয় দীপ্ত, দীপ্তিমান হবে বলে মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category