জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ফজলুর রহমান সাইদ।
সম্প্রতি ১৩ ই ফেব্রুয়ারি ক্ষেতলাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নেতৃবৃন্দ শনিবার দুপুরে ক্ষেতলাল উপজেলায় নিহতদের বাড়ীতে যান, কবর জিয়ারত করেন এবং মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা সেক্রেটারি মাও: গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি এ্যাডঃ মামুনুর রশীদ মামুন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, ক্ষেতলাল উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মিজানুর রহমান, মস্তফা জাকির, আব্দুল করিম, ফরহাদ, সয়ন, ছাত্রনেতা ইমরান হোসেন প্রমুখ।
জেলা আমীর ফজলুর রহমান সাইদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতরা আমাদেরই স্বজন। তাদের অসহায় পরিবারের দিকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের ভরণ পোষণের ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে অতীতে যেভাবে দাঁড়িয়েছিল, বর্তমানেও মানবতার কল্যাণে পাশে আছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে পাশে থাকবে ইনশাআল্লাহ।