• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় হাজী আ. ওহাব খলিফার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

দিনকাল বিডি / ২২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা পৌরসভার তিনবারের নির্বাচিত জনপ্রিয় সাবেক সফল মেয়র ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম হাজী আ. ওহাব খলিফার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র ও প্রয়াত হাজী আ. ওহাব খলিফার ছেলে আহসানুল হক তুহিনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. নুরুন্নাহার বেগম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গোলাম সরোয়ার আখি, সমির কৃষ্ণ পাল, আবুল খায়ের বাবলু, মো. সোহাগ মিয়া, সাহেব আলী মিয়া, শাহাবুদ্দিন শিকদার ও রফিকুল ইসলাম সুমন, মহিলা কাউন্সিলর সাহিদা বেগম, শামিমা কাদের রোজী ও সালমা সুলতানা, পৌর নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী খায়রুল হাসান, আকলিমা আকতার ও মো. আবু আউয়াল, পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সবুজ কুমার পাল, সাধারণ সম্পাদক ইলিয়াস মাহামুদ প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category