• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ঘন কুয়াশায় কারণে ঢাকার ৩ টি ফ্লাইট অবতরণ করলো চট্টগ্রাম বিমানবন্দরে

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম : ঘন কুয়াশার কারণে ঢাকার আকাশ থেকে ৩টি ফ্লাইট বৃহস্পতিবার ফিরে গিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রানওয়ে দেখতে সমস্যা হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে আন্তর্জাতিক ফ্লাইট তিনটি ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর ও মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে অবতরণ করেছে।

এ ছাড়া শাহজালাল বিমানবন্দরগামী ১২টি ফ্লাইটের ও শিডিউল বিপর্যয় ঘটেছে।
আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট রাত ২টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে পরে এটি চলে যায় ভারতে; অবতরণ করে মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে।

একই কারণে রাত ৩টার পর কুয়েত সিটি থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের একটি বিমান শাহজালালের বদলে নামে ভারতের কলকাতায় এবং সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

এছাড়া ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের রিয়াদ, কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, মাসকাট ও কুয়েত সিটি থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করে। এছাড়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category