• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের পটিয়ায় গায়ে হলুদের রাতে আত্মহত্যাকারী হবু স্ত্রী রিমার হবু বর গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের পটিয়ায় গায়ে হলুদ এর রাতে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে হবু স্ত্রী রীমা আক্তার (২২) এর আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী হিসাবে তার হবু বর পলাতক ব্যাংকার মোরশেদুল আলম মিজানয কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পটিয়া থানা পুলিশের একটি টিম সিলেট মহানগরের সুরমা থানাধীন কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।

গত ২৭ জুন ঘটনার দিন রাতে নিহতের বাবা মনির আহমদ বাদী হয়ে রীমার বর মোরশেদুর রহমান মিজানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। জানা গেছে, ২৭ জুন গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে যৌতুকের ফার্নিচার দেরিতে দেয়াকে কেন্দ্র করে বরের সাথে ঝগড়া করে আত্মহত্যা করেন কনে রীমা আক্তার। আত্মহত্যা করার আগে তিনি একটি ডায়েরিতে চিরকূট লিখে যান।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম জানিয়েছেন, রীমা আর মোরশেদের প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিলো। গত দেড় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ের কথা ঠিক হয় এবং সে অনুযায়ী তাদের বিয়ের কাবিন নামা ও হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো ও জানান, ঘটনার পর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (আজ) তাকে আদালতে পাঠানো হবে এবং তার রিমান্ড আবেদন করা হবে বলে ও জানান দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ঘটনার আহল রহস্য এখনো ধামাচাপা পড়ে আছে! আসলে কি যৌতুক হিসেবে ফার্নিচার এর জন্য কথা কাটাকাটির কারণে রীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ ও রয়েছে সে বিষয়ে কারো তেমন একটা মাথা ব্যথা ও দেখা যাচ্ছে না!
গ্রেপ্তারকৃত মোরশেদুল এর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় ফার্নিচার নামক ঘটনা টি কে ইস্যু করা হলে ও এর বাইরে অন্য কোনো কারন ও থাকতে পারে। তারা এ বিষয়ে তদন্ত সাপেক্ষ আসল ঘটনা সবার সামনে উন্মোচন করার দাবি ও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category