• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

চট্টগ্রামের ব্যবসায়ীদের কেন্দ্রস্থলীয় প্রাণ রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৩, আহত ১৫

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রাণোষ্পন্দন খ্যাত: নগরীর রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন। এতে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহতাবস্থায় ২ নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবং ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষ দর্শি সূত্র জানায়। সূত্র জানায়, শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত: হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ার বাসিন্দা মোঃ রেদওয়ান (৪৭) ও মোঃ শাহেদ (২২)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম জানান, রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডের সময় পাঁচতলা ভবনের একটি বাসা থেকে নিহতরা বের হতে পারেননি।

ধোঁয়ায় তারা অচেতন হয়ে পড়েন। হাসপাতালে আনার পর চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন।
অগ্নিদগ্ধ হয়ে মেডিকেলে ভর্তি দুই নারী মৃত্যুর সাথে লড়ছেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আবদুর রাজ্জাক বলেন, চারতলা একটি মার্কেটের দ্বিতীয় তলার এক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত: হয়।
রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজা নামের দু’টি ভবন পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category