• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের মীরসরাইয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে আরো এক মামলা

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে মীরসরাই সদর মডেল থানায।
মঙ্গলবার (২৯ অক্টোবর) মামলা টি দায়ের করেন মীরসরাই পৌরসভা বিএনপি’র সদস্য সচিব জাহিদ হোসাইন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালের ২৮ অক্টোবর দুপুর ১২টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের ওচিমিয়া ব্রিজ এলাকায় তাকে স্বাগত জানাতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০০-১২০ জন নেতা-কর্মী উপস্থিত হন। এসময় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার পুত্র সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এর হুকুমে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মীরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর শাখের ইসলাম রাজু ও মীরসরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ গিয়াস উদ্দিনের নের্তৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৯ জন নেতা-কর্মী ও অজ্ঞাত পরিচয় ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী লোহার রড, রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে আমাকে ও দলীয় নেতা-কর্মীদের পিটিয়ে মারাত্মক জখম করে।
এতে আরও বলা হয়, হামলাকারীরা গাড়িবহরে থাকা ৫-৭টি গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে আনুমানিক দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করে। এর পর দুপুর পৌনে ১টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমরা মহাসড়কের ডাকবাংলো এলাকায় আওয়ামী লীগ নেতাদের প্রতিবন্ধকতা প্রতিরোধ করতে অবস্থান নিলে যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নের্তৃত্বে আসামিরা আমাদের নেতা-কর্মী ও গাড়িবহরে থাকা কেন্দ্রীয় নের্তবৃন্দের ওপর পুনরায় হামলা চালায়। এরপর দুপুরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে গিয়ে ভাংচুর চালায়। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওইদিন আসামিরা মীরসরাই পৌর বাজারে বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের দোকান ভাংচুর ও তালা লাগিয়ে দেয়।
এ প্রসঙ্গে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালের ২৮ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় এক নং আসামি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ২৭ অক্টোবর অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। আমরা তাকে এ মামলায় ও গ্রেপ্তার দেখাবো এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে ও জানান দেন ওসি আবদুল কাদের।
উল্লেখ্য, এর আগে তৎ সময়কার সরকার দলীয় সন্ত্রাসীরা এক-ই কায়দায় বারইয়ারহাট পৌরসভা এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালানোর ঘটনায় বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজী বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন স্থানীয় জোরারগঞ্জ থানায়।
এর পর সাবেক ক্রীড়ামন্ত্রী সাদেক হোসেন খোকার পুত্র বর্তমান কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেন এর গাড়ি বহরে হামলা চালানোর ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ অপরাপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরো একটি মামলা করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি মঈন উদ্দিন লিটন। অন্যদিকে স্থানীয় ২ নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন ও বাদী হয়ে জোরারগঞ্জ থানায় তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালিয়ে মারাত্মক আহত করার ঘটনায় আরো একটি মামলা দায়ের করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ অন্য আরো বেশ কয়েকজন নেতা-কর্মী কে আসামি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category