• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে ইউনিয়ন আ’লীগ সভাপতিকে অর্ধ লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুন, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম, থেকে :: চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে টিলা কাটার অপরাধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবিরকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ জুন) দুপুর ১২টার দিকে ইউনিয়নের কুলপাগলি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, কুলপাগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক্সকেভেটর দিয়ে পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঘটনাস্থলে পাহাড় কাটার কাজে জড়িত নুরুল কবিরকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পাওয়ায় তাকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category