এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে আবারো গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। আর এতে শিশু সহ ১২ জন দগ্ধ হয়েছে। দগ্ধাহতদের মধ্যে ৫/৬ জনের অবস্থা শংকটাপন্ন।
সূত্র জানায়, চট্টগ্রামে শহরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট এলাকার এক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে সূত্রপাত:কৃত আগুনে শিশু সহ ১২ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১২টায় গ্যাসের লাইনে লিকেজ থেকে এ আগুনের ঘটনা ঘটে বলে একাধিক সূত্র জানায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে বলে ও জানায় সূত্র। দগ্ধাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি-ওই ভবনের তৃতীয় তলায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত: হয়েছে।
এ ঘটনায় মোট ১২ জন আগুনে দগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।