• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে ডাকাতি মামলায় বিএনপি থেকে বহিস্কৃত কিং আলী কে কারাগারে প্রেরণ

দিনকাল বিডি / ১১৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামে কোটি টাকা চাঁদা না পেয়ে বসতঘরে গিয়ে ভাঙচুর, লুটপাটের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত আলোচিত সাবেক বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বিপ্লব কুমার ঘোষ।
তিনি বলেন, কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখল চেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে বন্দর থানায় ১৮ আগস্টে একটি সিআর মামলা দায়ের করেন বাদী মোহাম্মদ মহিউদ্দিন।
আদালত কিং আলীকে কারাগারে পাঠান বলে জানান তিনি। অন্যদিকে কিং আলীর ভাই লোকমান আলী (৩৭) এর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত।
বহিষ্কৃত বিএনপি ওই নেতার নামে রয়েছে একাধিক মামলা। গত মাসে পাহাড়তলী থানায় এন মোহাম্মদ ট্রেডিংয়ে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সদস্য মামুন আলী (কিং আলী) কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category