• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

চট্টগ্রামে মঞ্জু সহ নগর বিএনপি’র আরও ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জুসহ দলটির আরও ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির ৩৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপি’র সাবেক সহ–দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সংবাদ মাধ্যম কে বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাট্টলী কর্নেল হাটস্থ আশরাফ আলী চৌধুরী বাড়ির বাসা থেকে মনজুর আলম চৌধুরী মঞ্জুকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য বাসা ঘেরাও করে রাখে। গ্রেপ্তারের সময় পুলিশ তার পরিবারের সদস্যদের সবার মোবাইল ফোন কেড়ে নিয়ে সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে। তাদের সাথে অশোভন আচরণ করে।
ইদ্রিস আলী জানান, হালিশহর থানা পুলিশ বিএনপি নেতা কিং আলীকেও গ্রেপ্তার করেছে।

এছাড়া অন্যান্য থানায় গ্রেপ্তারকৃতরা হলেন সদরঘাট থানা যুবদল নেতা মুরাদ হোসেন, পাঁচলাইশ থানা যুবদল নেতা হাফেজ মুহিবুল্লাহ, চান্দগাঁও ওয়ার্ড যুবদলের সদস্য মো. জুয়েল, মো. ফারুক, মো. রকি, মোঃ শাহজাহান, আবুল আরাফাত, মোঃ ইয়াছিন, মোঃ আলমগীর, ছালেহ আহমদ, আবদুল্লাহ মামুন, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদল নেতা মোঃ কবির, বক্সিরহাট ওয়ার্ড যুবদল নেতা মো. আরিফ ও মোঃ শামীম।
এদিকে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেনশন্স বিভাগ জানায়, গতকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category