• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে শ্রমিক সংগঠনের নামে অবৈধ ভাবে চাঁদাবাজি: পাহাড়তলী থেকে ৪ জন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন অবৈধ ভাবে বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছিলো একটি চক্র। খবরের সত্যতা পেয়ে র‌্যাব–৭ এর একটি টিম ঝটিকা অভিযান চালিয়ে চাঁদাবাজির মুল হোতাদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে নগরীর পাহাড়তলী থেকে।

একাধিক সূত্র জানায়, সরকারি দলের বড় নেতার দোহাই দিয়ে এবং প্রশাসনের ভয় দেখিয়ে তারা বাস, টেম্পো কিংবা সিএনজি টেক্সি চালকদের চাঁদা দিতে বাধ্য করে। না দিলে বন্ধ করে দেয়া হয় গাড়ি চলাচল। সিগারেটের প্যাকেটে হাতে নম্বর লিখে বানানো হয় টোকেন। এ ভাবেই চাঁদা আদায় করা ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭। শনিবার নগরীর পাহাড়তলী থানার এ–ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে চাঁদা আদায়কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন হালিশহর থানার হালিশহর হাউজিং এস্টেট এলাকার মোঃ শফি (৫৬), পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার মোঃ রাশেদ (৩৪) এবং একই এলাকার মোঃ আবুল কালাম আজাদ (৫২) ও সন্দ্বীপ উপজেলার পূর্ব হরিশপুর গ্রামের মোঃ শাকিল মিয়া (৩০)।

র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার সাংবাদিকদের জানান, পাহাড়তলী এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে চাঁদাবাজদের গ্রেপ্তারে কাজ শুরু করে সংস্থাটি। এর পর-ই অভিযান চালিয়ে চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় শফি সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার ৪৫০ টাকা ও উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, তারা পরস্পর যোগসাজসে ৪-৫ বছর ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে সিএনজি টেক্সি, বাস, টেম্পো, মালবাহী ট্রাক সহ অন্যান্য পরিবহনের গতিরোধ করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো। বিভিন্ন সময় র‌্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে হাতে নম্বর লিখে টোকেন সরবরাহ করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category