• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ২৬, গুরুতর: ১৪ জন হাসপাতালে ভর্তি

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম- কক্সবাজার সড়কের ঈদগাঁওয়ে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার–চট্টগ্রাম সড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা কক্সবাজারে বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাঁশখালীতে ফিরছিলেন।

নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ার ইলশা এলাকার মৃত মফিজুর রহমানের পুত্র আবু আহমেদ (৬৫), পশ্চিম ইলশা গ্রামের মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম (৪৫), খানখানাবাদের ডোংরা এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী ছায়রা খাতুন (৬৫), কুফিয়া ডোংরা এলাকার গোলাম সোবহানের পুত্র দুলা মিয়া (৬৫) ও বাহারছড়ার নুরুল আলমের স্ত্রী খদিজা বেগম (৫০) নামে অপর এক মহিলা সহ ৫ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেলেও সে সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করছে স্বজনেরা।

নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে সায়রা খাতুন ও মাহমদা খাতুন মা–মেয়ে বলে জানিয়েছেন স্বজনরা। দুর্ঘটনায় বাহারছরা ৮ নং ওয়ার্ডের মৃত আকমল মিয়ার ছেলে আব্দুল মান্নান, একই ইউপির দক্ষিণ ইলশা ৫ নং ওয়ার্ডের মৃত আবু ছালেকের স্ত্রী ফাতেমা বেগম, খানখানাবাদ ইউপির ৪ নং ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে আব্দুর রশিদ, কাথরিয়া ২ নং ওয়ার্ডের মাতব্বর বাড়ির তৈয়ব আলীর স্ত্রী জাহানারা বেগম, ৩ নং ওয়ার্ড বাগমারা গ্রামের আবুল খায়েরের ছেলে রফিক আহমদ, একই এলাকার আব্দুল কায়ুমের ছেলে নুরুল হোসেনসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঈদগঁাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সকালে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসার সামনে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরো ৪ জনের মৃত্যু হয়। হতাহতদের প্রায় সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় হতাহতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি হতাহতের স্বজনদের নজরে আসে। কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের চিকিৎসা সহায়ক কর্মকর্তা নেছার আহমদ জানান, বাঁশখালীর ২৬ জন রোগী চোখের চিকিৎসা শেষে গতকাল দুপুরে বাড়ি ফিরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

উল্লেখ্য, কিছুদিন আগে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে মাস্টার ছাবের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। যাদের চোখে ছানি পড়েছে তাদের পৃথকভাবে ছানি অপারেশন ও চিকিৎসা করার জন্য বাঁশখালী থেকে কক্সবাজার নেওয়া হয়েছিলো শুক্রবারে। চিকিৎসা শেষে তারা ফেরার পথে এ দুর্ঘটনার কবলে ঘটে।

ডুলাহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ মোজাম্মেল হক বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category