• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলো আওয়ামী সমর্থিত সাধারণ সম্পাদক

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রাম প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম প্রেসক্লাবের আওয়ামী সমর্থিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়েছে। যাদেরকে সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, ইয়াবা পাচারকারী ও বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়দুল হক বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এজাহারে অভিযোগ করা হয়, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম তথা দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। সাংবাদিক ও সংবাদ কর্মীদের এটি একটি অন্যতম মিলনস্থল। দেশের জাতীয় গুরুত্বপূর্ণ অনেক ইতিহাসের সাক্ষী চট্টগ্রাম প্রেস ক্লাব। গত ১৪ আগস্ট আসামিরা দা, ছুরি, লাঠিসোটা, হাতুড়ি, কিরিচসহ দেশীয় অস্ত্র–শস্ত্র নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আসামিদের কয়েকজন গেইট টপকিয়ে ভিতরে প্রবেশ করে হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করে। এরপর ভবনের চতুর্থ তলার ক্লাবে সামনের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ, মিডিয়া সেন্টার, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে রক্ষিত কম্পিউটার, সিসিটিভি সহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। হিসাব কক্ষে রক্ষিত প্রায় দেড় লক্ষ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ত্রাসের সৃষ্টি করে।

লুটতরাজে বাধা দিতে গেলে তাদের হামলায় ২০ জন সাংবাদিক আহত হন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম প্রেসক্লাবে কয়েক দফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category