এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী মুর্তজা খান সাজানো মিথ্যা ও গায়েবি মামলার আসামি হলে ও আইন- আদালতকে সম্মান প্রদর্শন করে আত্মসমর্পণ এর মাধ্যমে জামিন চাইতে আদালতে উপস্থিত হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন।
দলীয় সূত্র জানায়, বর্তমান অবৈধ আওয়ামী সরকারের মিথ্যা ও গায়েবী মামলায় দলীয় নেতা-কর্মীদের আবারো গ্রেপ্তার-হয়রানি শুরু করে দিয়েছে সরকারের আজ্ঞাবহ পুলিশ ও বিচারকরা। আর তার- ই ধারাবাহিকতায় সেচ্ছাসেবক দল নেতা আলী মুর্তজা খানকে জামিন না দিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এমন ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দল এর পক্ষ থেকে আহবায়ক মোঃ সরোয়ার উদ্দিন সেলিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নের্তৃবৃন্দ অবিলম্বে সেচ্ছাসেবক দল নেতা মোঃ আলী মোর্তুজা খান সহ গ্রেপ্তার কৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।