• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম শহরে নারীর টোপ দিয়ে ব্যবসায়ী অপহরণ: জড়িত ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :: চট্টগ্রাম শহরে নারীর টোপ দিয়ে ৬১ বছর বয়সী এক ব্যবসায়ীকে কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায় করে এক অপহরণকারী চক্র। আরওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

গত রাতে আমিন জুটমিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ ১নং রোডের বার্মা কলোনির আরমান আলী রাজের স্ত্রী নাছরিন আক্তার পাখি (২৪), আমিন কলোনির জিএম পাহাড়ের রানীর বাড়ি এলাকার ইয়াসিনের পুত্র মোঃ ইমন (২১) এবং নোয়ালখালীর বেগমগঞ্জ থানার মহেশপুর গ্রামের মোঃ নুরুল আলমের পুত্র মোঃ হৃদয় (২৫)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা সংবাদ মাধ্যম কে বলেন, ৬১ বছর বয়সী এক ব্যবসায়ীর সাথে সম্প্রতি নাছরিন আক্তার পাখির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তারা মোবাইল ফোনে কথাবার্তা বলতেন। নাছরিন আকতার পাখি ভিকটিমকে দেখা করতে বললে আগের দিন সন্ধ্যায় ভিকটিম আমিন জুটমিলের উত্তর গেট এলাকায় দেখা করতে আসেন। এরপর তাকে কৌশলে অপহরণ করে খালি জায়গায় আটকে রেখে ৬০ হাজার টাকা মুক্তিপণ এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন অভিযুক্তরা।

এ টনায় পরদিন থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। এদিন রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থলের আশপাশে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেয়া দু’টি মোবাইল ফোন এবং ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সাথে অভিযুক্তদের কাছ থেকে একটি কিরিচ ও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও তিন আসামি পলাতক রয়েছে বলে জানান তিনি।

তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category