• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর যুবলীগের আহ্বায়ক চট্টগ্রামে গ্রেপ্তার

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম :: লক্ষ্মীপুর জেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ রাশেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। খবর বাসস’র।
চট্টগ্রামে নিয়োজিত র‌্যাব–৭ গতকাল শুক্রবার জানায়, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা সদরের ঝুমুর মোড়ে লক্ষ্মীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও লক্ষীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর নের্তৃত্বে লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদ সহ প্রায় দুই শ’ সন্ত্রাসী সমাবেশে হামলা চালিয়ে শিক্ষার্থী আফনানকে হত্যা করে। শতো শতো ছাত্র- জনতা এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারী সাব্বির (২৭) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুরবণ করে। আসামিরা মিছিলে অংশগ্রহণকারী ছাত্র ওসমান গণি ও শিবলু সহ মোট ৫ জনকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এ ছাড়া ও, আসামিরা ছাত্র-জনতার ওপর লোহার রড, হকিস্টিক, জিআই পাইপ, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে হালা করে অনেককে মারাত্মক জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
নিহত সাব্বিরের পিতা বাদী হয়ে গত ১৪ আগস্ট লক্ষ্মীপুর সদর থানায় ৯১ জন এবং অজ্ঞাত নামা প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ এলাকার একটি বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে লক্ষীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদকে (৩৫) আটক করেছে। তাকে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category