• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

জনগণের সেবক হতে চাই চেয়ারম্যান প্রার্থী ছালেম

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম জনগণের সেবক হতে চায়। শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বরইকুচি ও বিলভরট বাজারে গণসংযোগের সময় এক পথসভায় তিনি বলেন, আমি বাকি জীবন জনগণের সেবক হয়ে সকল শ্রেণি পেশার মানুষের পাশে থাকতে চাই।

এসময় তিনি সাধারণ ভোটার, পথচারি, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষ দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবো। আমি আপনাদের সাথে নিয়ে শ্রীবরদী উপজেলা পরিষদকে একটি মাদকমুক্ত মডেল উপজেলা পরিষদ গঠন করবো। আমার বিশ্বাস আপনাদের সমর্থন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। গণসংযোগকালে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগসহ সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category