• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ মহাদেবপুরে ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে একটি অসহায় পরিবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু জাতীয় অর্থনীতিতে কৃষি ও কৃষি ব্যাংকের অবদান সাইবার ট্রাইব্যুনালের মামলা ঘিরে নতুন বিতর্ক উদ্দেশ্যপ্রণোদিত দাবি যুবদল নেতার কৃষির মতো মৎস্য ও প্রাণিসম্পদেও ঋণ মওকুফের দাবি নওগাঁর খামারিদের মান্দায় মাদ্রাসার আড়ালে ব্যবসার অভিযোগ: মুফতি মিলনের অর্থের উৎস নিয়ে রহস্য সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য: এমপি রেজাউল ইসলাম রেজু নওগাঁয় ছেঁড়া-ফাটা নোট ও মানিলন্ডারিং প্রতিরোধে রাকাবের কর্মশালা ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১,৬৯,০০০/- টাকা মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

জাতীয় অর্থনীতিতে কৃষি ও কৃষি ব্যাংকের অবদান

দিনকাল বিডি ২৪ / ২২ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মে, ২০২৬

প্রেক্ষিত নওগাঁ জেলা মোঃ শাহীন আলম,

ব্যবস্থাপক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নওগাঁ শাখা, নওগাঁ ভূমিকা বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। জাতীয় অর্থনীতির ভিত্তি গঠনে কৃষি খাতের ভূমিকা ঐতিহাসিক ও সূদূরপ্রসারী। খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র হ্রাস ও গ্রামীন উন্নয়নের পাশাপাশি কৃষি খাত দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষিখাতের এই অগ্রযাত্রাকে টেকসই ও গতিশীল করতে কৃষি ব্যাংক প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। নওগাঁ জেলা-যা উত্তরবঙ্গের অন্যতম শস্যভান্ডার-এই আলোচনার একটি বাস্তব ও প্রাসঙ্গিক ক্ষেত্র।
জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান
বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-তে কৃষি খাতের অবদান বর্তমানে প্রায় ১১-১২ শতাংশ। যদিও শিল্প ও সেবাখাতের প্রসার ঘটেছে, তবুও কৃষি এখনও দেশের অর্থনীতির ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৬০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত, যা এই খাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। কৃষি খাতের মাধ্যমে দেশের খাদ্য চাহিদার বড় অংশ পূরণ হয়, ফলে আমদানী নির্ভরতা কমে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। একই সঙ্গে কৃষিভিত্তিক কাঁচামাল সরবরাহের মাধ্যমে শিল্পখাতও উপকৃত হয়। গ্রামীন জনগোষ্টির আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র হ্রাস ও আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কৃষি অর্থায়নে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভূমিকা
কৃষিখাতের উন্নয়নে প্রাতিষ্ঠানিক অর্থায়ন অত্যান্ত জরুরি। কৃষি ভিত্তিক অর্থনীতিকে টিকিয়ে রাখা এবং বিকশিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-প্রতিটি কৃষকের দোরগোড়ায় কৃষি সহায়তা ও আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া, সেক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০২৫-২০২৬ অর্থবছরে দেশের মোট কৃষিঋণ বিতরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯০০০ (উনচল্লিশ হাজার) কোটি টাকা। এর মধ্যে ১০,২২০ (দশ হাজার দুইশত কুড়ি) কোটি টাকা শুধুমাত্র কৃষি ব্যাংকের মাধ্যমে বিতরণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, যা জাতীয় কৃষি অর্থায়নে কৃষি ব্যাংকের শক্ত অবস্থানকে নির্দেশ করে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্বল্প সুদে কৃষিঋণ, সহজ কিপ্তি ব্যবস্থা এবং কৃষকবান্ধব নীতির মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রাখছে। বীজ, সার, সেচ, কৃষিযন্ত্র, ফসল সংরক্ষণ ও কৃষি ভিত্তিক শিল্প স্থাপনে ব্যাংক দুহটির ঋণ সহায়তা কৃষির আধুনিকায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
নওগাঁ জেলার কৃষি উৎপাদনের চিত্র
নওগাঁ জেলা বাংলাদেশের অন্যতম কৃষি উৎপাদন এলাকা হিসেবে পরিচিত। এই জেলায় প্রতিবছর প্রায় ১,৯৭,০০০ হেক্টর জমিতে ধান চাষ হয় এবং এখান থেকে প্রায় ২৫-২৮ লক্স মেট্রিকটন ধান উৎপাদিত হয়। আর্থিক মূল্যে এর পরিমান প্রায় ৫,০০০-৫,৫০০ কোটি টাকা, যা জাতীয় খাদ্য ভান্ডারে নওগাঁ জেলার বিশাল অবদানকে তুলে ধরে।

ধানের পাশাপাশি নওগাঁ জেলায় সবজি উৎপাদনও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর প্রায় ৮,০০০-১৫,০০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়, যার আর্থিক মূল্য প্রায় ৭০০-৮০০ কোটি টাকা। এসব সবজি স্থানীয় চাহিদা পূরনের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে নওগাঁ জেলা আম উৎপাদনের ক্ষেত্রেও একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হয়েছে। নওগাঁকে এখন আমের রাজধানী বলা হয়ে থাকে। বিশেষকরে নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামত ও বদলগাছি উপজেলায় ব্যাপকভাবে আম চাষ হচ্ছে। এখানে বর্তমানে প্রতিবছর প্রায় ৩০,০০০-৩৩,০০০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, যেখানে প্রায় ৪ লাখ মেট্রিকটন আম উৎপাদিত হয়। এর মাধ্যমে বছরে প্রায় ৩,০০০-৪,০০০ কোটি টাকার বানিজ্যের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে যা কৃবি ভিত্তিক অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করছে।
নওগাঁ জেলায় মৎস্য ও প্রাণীসম্পদ খাতের অবদান
কৃষির ৩ টি কোর (মূল) খাত হলো শস্য, মৎস্য ও প্রাণীসম্পদ। শস্যের পাশাপাশি নওগাঁ জেলার অর্থনীতিতে মৎস্য ও প্রাণীসম্পদ খাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলাটিতে ৪১,০০০ হেক্টরেরও বেশি জলাশয়ে মাছ চাষ হয়ে থাকে। এসব জলাশয় কে প্রতিবছর ৮০,০০০ মেট্রিকটন টনেরও বেশি মাছ উৎপাদিত হয়, যার আর্থিক মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। এই বিপুল উৎপাদনের মাধ্যমে একাধিক জেলার মানুষের আমিষের চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে হাজারো মৎস্যচাবি ও সংশ্লিষ্ট শ্রমজীবি মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।

প্রাণিসম্পদ খাতেও নওগাঁ জেলা একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে এই জেলায় প্রায় ৩০,০০০ নিবন্ধিত দুগ্ধ খামারি রয়েছে। এসব খামার থেকে প্রতিবছর প্রায় ৪,৫০,০০০ মেট্রিকটন দুধ উৎপাদিত হয়। একইসঙ্গে বছরে প্রায় ৪,০০,০০০ মেট্রিকটন মাংস এবং প্রায় ৬০ কোটি ডিম উৎপাদিত হয়, যা জেলার পাশাপাশি দেশের সামগ্রিক আমিষের চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখছে।
দুগ্ধ খামার, গবাদিপশু পালন ও পোল্টি শিল্পের প্রসারের ফলে নওগাঁ জেলায় গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে নারী ও যুবসমাজ প্রাণিসম্পদ খাতের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে, যা দারিদ্র হ্রাস ও টেকসই গ্রামীন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
নওগাঁ জেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবদান
নওগাঁ জেলার কৃষক ও কৃষির উন্নয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বোরো মৌসুমে ধান উৎপাদনের জন্য বীজ, সার ও সেচ খাতে ঋণ প্রদান, তেলবীজ ও মসলা জাতীয় ফসলের জন্য ৪% রেয়াতি সুদে ঋণ প্রদান করে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে আসছে এবং অন্যান্য ফসল যেমন- গম, ভুট্টা ও আলু চাষে কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ বিতরণের মাধ্যমে কৃষকের স্বনির্ভরতা বৃদ্ধি করে কৃষকের উন্নতির পাশাপাশি দেশীয় অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছে। এছাড়া বিভিন্ন প্রকার সবজি ও ফল চাষে উৎসাহমূলক অর্থায়ন (প্রনোদনা), গভীর নলকূপ ও সেচযন্ত্র স্থাপনে ঋণ সহায়তা, মাছ চাষ ও বিপনন এবং প্রাণীসম্পদ খাতে ঋণ সহায়তা প্রদান- সব মিলিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম জেলার কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।
এছাড়া আম ও সবজি সংরক্ষণ, বিপণন ও প্রক্রিয়াজাতকরণে কৃষি ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে ব্যাংকটির অর্থায়ন নওগাঁ জেলার কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তুলছে।
উপসংহার
সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান যেমন অপরিসীম, তেমনি সেই খাতকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ জেলার ধান, সবজি, আম, মাছ ও প্রণীসম্পদ খাতে উৎপাদনের বাস্তব চিত্র স্পষ্টভাবে দেখায় যে, সঠিক অর্থায়ন ও পরিকল্পনার মাধ্যমে কৃষি খাত দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী চালিকাশক্তিতে পরিণত হতে পারে। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি, বাজার সম্প্রসারণ ও টেকসই কৃষি অর্থানের মাধ্যমে এই অবদান আরও বহুগুনে বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category