• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে ‘জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মহসিন হোসেন মিতুল,প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মেরধাপাড়া গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

কৃষক মাঠ দিবস উপলক্ষে ঐ গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বড়গাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রশিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাসনাত রাব্বী, আরিফুজ্জামান, জুয়েল ইসলাম, ইএসডি ‘র রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম সহ ইএসডিও কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় ৯৭ জন কৃষক ও ১৭ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান ১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এরপর ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান ১০০ এর একর প্রতি ৮০.০০ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category