• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসন বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে তেল নেই বলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার নওগাঁর মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল ৩৯০০ লিটার ডিজেল: ব্যবস্থার আশ্বাস ইউএনও’র বাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশু তেল নেই বলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রামেক হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান শেরপুরের শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন বদলগাছীতে টিফিন সরবরাহের অব্যাবস্থাপনা শিক্ষার্থীদের মাঝে অনীহা।

তেল নেই বলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

দিনকাল বিডি ২৪ / ১৭ Time View
প্রকাশঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল ৩৯০০ লিটার ডিজেল: ব্যবস্থার আশ্বাস ইউএনও’র
নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে অধিক মুনাফার লোভে তেলের কৃত্রিম সংকট তৈরি করে ডিজেল মজুত রাখার অভিযোগ উঠেছে মেসার্স মদিনা ফিলিং স্টেশনের বিরুদ্ধে। পাম্পটি বন্ধ রেখে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দিলেও গোপনে রাতের আঁধারে বেশি দামে তেল বিক্রির সময় হাতেনাতে ধরেছেন স্থানীয় সাংবাদিকরা। পরে প্রশাসনের উপস্থিতিতে সেখানে ৩ হাজার ৯০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। গত শনিবার রাতে উপজেলার এনায়েতপুরে অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বনভোজন থেকে ফেরার পথে সাংবাদিকদের বহনকারী একটি বাসের তেল শেষ হয়ে যায়। বাসটি মদিনা ফিলিং স্টেশনে তেল নিতে গেলে পাম্প কর্তৃপক্ষ জানায় কোনো তেল নেই। এ সময় পাম্প মালিকের ছেলে আসিফ সাংবাদিকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। তবে সাংবাদিকরা লক্ষ্য করেন, পাম্পের ভেতরে একটি ট্রাকে ১৫ হাজার ২৭৭ টাকার তেল দেওয়া হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম ঘটনাস্থলে উপস্থিত হন। তার উপস্থিতিতে পাম্পের রিজার্ভার পরিমাপ করা হলে সেখানে ৩ হাজার ৯০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। বিপুল পরিমাণ এই জ্বালানি কেন মজুত রাখা হয়েছিল, সে বিষয়ে ট্যাগ অফিসার কিংবা পাম্প মালিক আব্দুল বারিক কোনো সদুত্তর দিতে পারেননি।
এলাকাবাসীর অভিযোগ, দুর্নীতিবাজ এই পাম্প মালিক দিনের বেলা ‘তেল নেই’ বলে সাধারণ মানুষকে ফিরিয়ে দিলেও রাতের আঁধারে অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ বলেন, বিষয়টি তদন্তের জন্য ট্যাগ অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category