• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ত্রিশালের রাগামারায় হাডুডু সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

সবুজ মিয়া
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাগান গ্রামের উদ্যোগে হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) বিকালে বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ত্রিশাল পৌরসভা থেকে তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও ইউপি সদস্য জোবায়ের হোসেনের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, পৌর প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, পৌর মৎস জীবী লীগের আহ্বায়ক সোহাগ উদ্দীন আকন্দ প্রমুখ।
খেলায় অংশগ্রহণ করে ত্রিশাল উপজেলা কাবাডি মূল দল ও উপজেলা শ্রমিক ইউনিয়ন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, সাবেক কাবাডি খেলোয়াড় ও বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম (নজি)।
খেলার ফলাফল ত্রিশাল উপজেলা কাবাডি মূল দল-১ ও উপজেলা শ্রমিক ইউনিয়ন-১ এ ড্র হয়ে ফলাফল অমীমাংসিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category