মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় রাস্তায় অবৈধভাবে দোকান পরিচালনা করায় ১২ কাটন ফল, ৫ কেজি শসা ও ১ কাটন লেবু জব্দ করে উপজেলার চকরামপুর আলহাজ্ব ফাজিল উদ্দিন সরকার এমদাদিয়া এতিমখানা মাদ্রাসা ও বালিপাড়া একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
সোমবার বিকালে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকার কলেজ মার্কেটে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
হোটেলের চুলা পথচারী চলাচলের রাস্তায় রাখা ও হোটেলের ময়লা-আবর্জনা মহাসড়কে রাখার দায়ে বিসমিল্লাহ মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা ও রাজধানী মিষ্টি ঘর ও বিরানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।